× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিম কোর্টে আইনজীবী নেতার কক্ষ ভাঙচুর, উত্তেজনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৯:১৫ পিএম

আইনজীবীদের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের (আওয়ামীপন্থী) কক্ষ ভাঙচুর করা হয়। প্রবা ফটো

আইনজীবীদের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের (আওয়ামীপন্থী) কক্ষ ভাঙচুর করা হয়। প্রবা ফটো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে মিছিল থেকে ওই ভাঙচুর করা হয়। দুর্নীতির মামলায় তারেক রহমান ও জোবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে মিছিলটি বের করা হয়।

দুপুর দেড়টার দিকে রায়ের বিরুদ্ধে প্রথমে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরাও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে দুই পক্ষের আইনজীবীদের মিছিল মুখোমুখি হয়। পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে তাদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করেন এবং তার নেমপ্লেট খুলে ফেলেন। এরপর সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়।

সুপ্রিম কোর্ট বার সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, ‘বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, কাজল ও সজলের নেতৃত্বে আমাদের আইনজীবীদের ওপর হামলা হয়েছে। সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় মামলা করা হবে।’

বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় আওয়ামীপন্থি আইনজীবীরা আমাদের এক নারী আইনজীবীর ওপর হামলা করেন। তাকে উদ্ধার করতে গেলে তারা আরও মারমুখী আচরণ করেন।’

সম্পাদকের কক্ষ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তারা নিজেরা ভাঙচুর করে উল্টো আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমাদের কেউ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা