× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা সিএমএম আদালতে ডে কেয়ার সেন্টার চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৯:২৮ পিএম

ঢাকা সিএমএম আদালতে ডে কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বিচারকরা। প্রবা ফটো

ঢাকা সিএমএম আদালতে ডে কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বিচারকরা। প্রবা ফটো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট আদালতে নারী বিচারকদের সুবিধার্থে চালু হলো ডে কেয়ার সেন্টার। বুধবার (২ আগস্ট) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট রেজাউল করিম চৌধুরী ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেন।

ঢাকার সিএমএম আদালতের নাজির মো. রেজায়ুর খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ঢাকার সিএমএম আদালতে নারী বিচারকদের সুবিধার্থে এই ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছে।

নাজির আরও বলেন, এই ডে কেয়ার সেন্টার চালুর মাধ্যমে আদালতে সকাল থেকে বিকাল পর্যন্ত নারী বিচারকরা তাদের সন্তানদের এখানে রাখতে পারবেন। এখানে তাদের সন্তানদের জন্য খেলাধুলা, লেখাপড়াসহ অন্যান্য সুবিধা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার এডিশনাল সিএমএম হাসিবুল হক, তোফাজ্জল হোসেন, সুলতান সালাউদ্দিন সোহাগ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবসহ অন্য বিচারকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা