× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থ্যালাসেমিয়া রোধে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২১:১৮ পিএম

হাইকোর্ট। ফাইল ছবি

হাইকোর্ট। ফাইল ছবি

থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে নীতিমালা তৈরির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সাত সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে এবং এই কমিটিকে ছয় মাসের মধ্যে খসড়া নীতিমালা তৈরি করে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩১ জুলাই) এই আদেশ দেন।

থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। বিয়ের নিবন্ধন ফরমে বর ও কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব, স্বাস্থ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যের মহাপরিচালকসহ মোট ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই রোগের বিস্তার রোধে সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী এবং অন্য পেশাজীবীদের মাঝে প্রচার চালনোরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন জাতীয় দৈনিকে থ্যালাসেমিয়া রোগের বিস্তার নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ১৫ জুন হাইকোর্টে এই রিট আবেদন করে।

রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সোমবার শুনানিতে বলেন, ‘থ্যালাসেমিয়া রোগের বাহক ব্যক্তিদের মধ্যে বিয়ে হলে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় এবং তাদের বেঁচে থাকার জন্য নিয়মিত নিরাপদ রক্তের প্রয়োজন হয়। এভাবে একটি শিশুকে বাঁচিয়ে রাখতে পরিবার আথির্কভাবে নিঃস্ব হয়ে যায়। সচেতনতার অভাবে দিন দিন এ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সে কারণে থ্যালাসেমিয়া পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে বন্ধ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা