× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌ-পরিবহনের চিফ ইঞ্জিনিয়ার ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ২১:২৭ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং পাচারের অভিযোগে নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ড. এসএম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলার তথ্য প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে দুদকের উপপরিচালক জনসংযোগ বিভাগ।

মামলার এজাহার থেকে জানা যায়, নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ড. এসএম নাজমুল হকের স্ত্রী সাহেলা নাজমুলের দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীর তথ্য অনুসারে ৪ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৬৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৯৩৪ টাকা। আসামি সাহেলা নাজমুল ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে স্বেচ্ছায়, স্বজ্ঞানে দখলে রাখেন। তবে এসব সম্পদ অর্জনের পক্ষে তিনি আয়ের বৈধ উৎস দেখাতে পারেননি। 

এজাহারে আরও বলা হয়, একইভাবে নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ড. এসএম নাজমুল হকের স্ত্রী সাহেলা নাজমুল নামীয় জনতা ব্যাংক লিমিটেডের মৌচাক মার্কেট শাখার একটি হিসাবে ২০১৭ সালে ২ নভেম্বর তারিখে এক কোটি টাকা এবং একই বছরে ২৮ জুন ব্যাংক হিসাবটিতে ৫০ লাখ জমা করেন। পরে সাহেলা নাজমুল আটলান্টিক মেরিটাইম একাডেমি লিমিটেডের জমি কেনা বাবদ ৬০ লাখ প্রদান করেন ।  

এজাহারে উল্লেখ করা হয়, ড. এসএম নাজমুল হক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করার মানসে স্ত্রীর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা