× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে যুবলীগ নেতার কবজি কর্তন মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৬:৪৩ পিএম

জামিন আবেদন নামঞ্জুর করে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠান আদালত। প্রবা ফটো

জামিন আবেদন নামঞ্জুর করে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠান আদালত। প্রবা ফটো

নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর ডান হাতের কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম এ রায় দেন। এ সময় মামলার অপর তিন আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল ও আওয়ামী লীগ কর্মী সেন্টুকে জামিন দেন আদালত। মিঠুন আলী নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, মামলার চার আসামি আদালতে হাজির হয়ে বিচারকের কাছে জামিন আবেদন করেন। আদালত তিনজনের জামিন আবেদন মঞ্জুর করলেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আল বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরেই সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

২৩ জুলাই রাতে শহরের বলারিপাড়া এলাকায় মিঠুন আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।  এ ঘটনায় ২৫ জুলাই রাতে মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ জনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা