× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেট অফিস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২১:০১ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ২১:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দীর্ঘ ২২ বছর পর সোমবার (২৪ জুলাই) সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেনগোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের আব্দুর রব, একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রহমান, ইস্তি গ্রামের আব্দুল হান্নানের ছেলে রইছ আলী ও নুর মিয়ার ছেলে ফজল উদ্দিন।

বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. ফখরুল ইসলাম জানান, ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত চারজন জামিনে ছিলেন। আজ তারা আদালতে হাজিরা দিতে এলে রায় শোনানোর পর কারাগারে পাঠানো হয়। 

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৮ আগস্ট সকালে গোয়াইনঘাটের ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমজিদ আলীকে হত্যা করা হয়। পরে লাশ হাওরে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন তার স্ত্রী ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০০২ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। ২০০৩ সালের ৫ নভেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন সদর সার্কেলের এএসপি সিদ্দিকী তানজিলুর রহমান। 

মামলায় দীর্ঘ শুনানিতে ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা