× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় স্ত্রীর মামলায় বাবু চেয়ারম্যানের জামিন নাকচ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৬:৪৩ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৭:৩৩ পিএম

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন নাকচ। প্রবা ফটো

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন নাকচ। প্রবা ফটো

জামালপুরে দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন নাকচ করেছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ এই আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলকে। এরপর আসামিপক্ষের আইনজীবী এদিন আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নাকচ করেন।

এর আগে চলতি বছরের ১১ মে শারীরিক নির্যাতন, চুরি ও হুমকির অভিযোগ এনে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এসএম কবিরকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন বাবুর দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই মামলার প্রধান আসামি বাবু ও রেজাউল করিম সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা