× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনসংক্রান্ত পুরোনো মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টের ৫ বেঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৬:২৩ পিএম

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন জামিনসংক্রান্ত পুরোনো মামলার শুনানি ও নিষ্পত্তি করতে হাইকোর্টে পাঁচটি বেঞ্চ গঠন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশ প্রকাশ করা হয়। 

বৃহস্পতিবারের (১৩ জুলাই) জন্য হাইকোর্টে পাঁচটি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিন দুপুর ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ। 

বেঞ্চগুলো হচ্ছেবিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা