× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকে হালদারের বান্ধবী নাহিদা রুনাইয়ের জামিন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৫:২২ পিএম

পিকে হালদারের বান্ধবী নাহিদা রুনাই। ছবি : সংগৃহীত

পিকে হালদারের বান্ধবী নাহিদা রুনাই। ছবি : সংগৃহীত

অর্থ আত্মসাৎ করে তা পাচারের অভিযোগের মামলায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইকে বিচারিক আদালতের দেওয়া জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১০ জুলাই) এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট খুরশিদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগের মামলায় নাহিদা রুনাইকে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক।

২০২১ সালের ২৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশে পরস্পরের সহায়তায় প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া/অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান রাহমান কেমিক্যাল লিমিটেডের নামে জাল রেকর্ডপত্রাদি প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ওই অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ভুয়া ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করেন। 

সংশ্লিষ্ট ঋণের গ্রহীতা রাহমান কেমিক্যাল লিমিটেডের পরিচালকরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মাধ্যমে ৫৪ কোটি ৫৫ লাখ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা ও বোর্ডসংশ্লিষ্ট সদস্যদের প্রত্যক্ষ সহায়তায় তুলে আত্মসাৎ করেন।

পরবর্তী সময়ে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তরসহ রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে দণ্ডবিধি-১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪ (২), (৩) ধারায় অপরাধ করেছেন।

এ মামলায় পিকে হালদার এক নম্বর আসামি। মামলার পর ২০২১ সালের ১৬ মার্চ রাজধানীর মতিঝিল থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম ইন্টারন্যাশনাল লিজিংয়ের তৎকালীন ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই এবং সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করেন।

এ মামলায় গত ২৮ ফেব্রুয়ারি নাহিদা রুনাইকে জামিন দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা