× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৫:০৩ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৭:০৩ পিএম

আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু।

আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু।

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

রবিবার (২৫ জুন) ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ খসরুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ৫ জুন আলেশা মার্টের অনলাইন শপ থেকে দুটি মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৯৪ হাজার ৮০ টাকা বিকাশ/নগদের মাধ্যমে আসামিকে দেন। যা সাত থেকে পয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে সরবরাহ করার কথা ছিল। কিন্তু আসামি তথা আলেশা মার্ট বাদীর চাহিদা অনুযায়ী তা সরবরাহ না করে কালক্ষেপণ করেন। 

পরবর্তী সময়ে মোটরসাইকেল সরবরাহ করতে না পেরে আসামি ২০২১ সালের ২৩ ডিসেম্বর দুটি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৬০ টাকার একাউন্ট পে-চেক দেন। চেক দুটি নগদায়ন করতে গেলে সবশেষ ২০২২ সালের ৫ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মিরপুর শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। পরবর্তী সময়ে ২৭ জুন আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাদীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা