প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৯:৪৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ২০:১১ পিএম
আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ হিসেবে ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিচার কাজ পরিচালনা করবেন আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।
বুধবার (২১ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধান বিচারপতি আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীকে মনোনীত করেছেন।’
রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আগামী ২২, ২৫, ২৬, ২৭ জুন এবং ৫ ও ৬ জুলাই বেলা ১১টা থেকে অবকাশকালীন জজ হিসেবে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।