× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৯:১৪ পিএম

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি : সংগৃহীত

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি : সংগৃহীত

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে দায়ের করা সব ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২০ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক কোম্পানি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর ফলে বিচারিক আদালতে এসব মামলা চলতে বাধা নেই বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন গ্রাহকদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।।

আদালতে ইভ্যালির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন বলেন, রাসেলের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকার্য চালিয়ে যেতে সংশ্লিষ্ট নিম্ন আদালতের জন্য কোনো আইনি বাধা নেই। শামীমার ক্ষেত্রেও হাইকোর্টের এই আদেশ অনুসরণ করতে হবে।

গ্রাহকদের পণ্য দেওয়ার জন্য জাল চেক এবং প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে সারাদেশে সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে কয়েকশ’ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

শামীমা বর্তমানে জামিনে ও রাসেল এখনও কারাগারে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা