× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদের সাজা বহাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৮:০১ পিএম

বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদ। সংগৃহীত ফটো

বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদ। সংগৃহীত ফটো

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বজলুর রশীদের আবেদন খারিজ করে বিচারক মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রবিবার (১৮ জুন) এ রায় দেন।

দুদকের (দুর্নীতি দমন কমিশন) আইনজীবী খুরশিদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ৩ নভেম্বর বজলুর রশীদের অবৈধ সম্পদ অর্জনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এর আগে গত বছরের ২ নভেম্বর পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন বজলুর রশীদ। পাশাপাশি জামিনের আবেদন করেন তিনি।  

গত বছরের ২৩ অক্টোবর জ্ঞাত আয়ের বাইরে তিন কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন ওই রায় ঘোষণা করেন। ২০২০ সালের ২২ অক্টোবর মামলায় বজলুর রশীদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১৪ সাক্ষী সাক্ষ্য দেন আদালতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা