× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের জামিন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৫ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:১০ পিএম

পেসার আল-আমিন হোসেন। ছবি : সংগৃহীত

পেসার আল-আমিন হোসেন। ছবি : সংগৃহীত

স্ত্রী ইসরাত জাহানের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত তাকে জামিন দেন।

সকালে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল-আমিন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন দেন।

গত ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটি করেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। মামলাটি আমলে নিয়ে আল-আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

এর আগে ১ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেন তার স্ত্রী। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আগামী ২৭ সেপ্টেম্বর আসামিকে হাজির হতে নোটিস জারি করেন।

স্ত্রীর অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন আল-আমিন। সবশেষ গত ৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, পরকীয়ায় লিপ্ত হয়ে ক্যারিয়ার ধ্বংস করাই ছিল তার স্ত্রীর উদ্দেশ্য।

এ সময় স্ত্রীর পরকীয়ার কয়েকটি নমুনা যেমন- মোবাইলে কথা বলার বিভিন্ন ফুটেজ ও স্ক্রিনশটও তুলে ধরেছিলেন আল-আমিন।

প্রবা/আরএম/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা