× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা বারের সাবেক সহ-সভাপতি শাহজাহান হাওলাদার মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৬ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির (বার) সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হাওলাদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রাজধানীর সিএমএইচ হাসপাতালে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে শাহজাহান হাওলাদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

১৯৮১ সালের ২২ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার অনুমতি পান শাহজাহান হাওলাদার। একই বছরের ২ সেপ্টেম্বর তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। ১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান। ২০০০ সালের ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন তিনি।

প্রবা/রাই/ এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা