× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকারী জজ পদে স্থায়ী হলেন ৮৭ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৩:৩৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ৮৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সহকারী জজ পদে স্থায়ী করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কর্মকর্তাকে চাকরিতে যোগদানের তারিখ থেকে সহকারী জজ পদে স্থায়ী করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ২৯ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

মোহাম্মদ ওসমান হায়দার মঙ্গলবার (৬ জুন) প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালে শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদান করেন এসব বিচার বিভাগীয় কর্মকর্তা। শিক্ষানবিশকাল সম্পন্নের পর তাদের সহকারী জজ পদে স্থায়ী করা হলো।

নিয়মানুযায়ী শিক্ষানবিশকালে যোগদানের তারিখ থেকে তিন মাস সিনিয়র সহকারী জজ আদালতে, সাত দিন জেলা লিগ্যাল এইড অফিসে, ১০ দিন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে, ২১ দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ১০ দিন জেলা ও দায়রা জজ আদালত/কার্যালয়ে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের তত্ত্বাবধানে আদালতের কার্যাবলি পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।

নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ স্তরে থাকতে হয়। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা