× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা

আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন চার পুলিশ কর্মকর্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৬:১৫ পিএম

আরাভ খানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন চার পুলিশ কর্মকর্তা

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান হত্যা মামলায় আলোচিত পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে এক পরিদর্শকসহ চার পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। রবিবার (৪ জুন) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে তারা সাক্ষ্য দেন।

সাক্ষ্য দিয়েছেন পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমান, সহকারী উপপরিদর্শক রুবেল সিকদার, মো. এনামুল ও শাহ আলম মণ্ডল। পরে আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. রুহুল আমিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ এপ্রিল আদালতে খুন হাওয়া মামুনের বোন রওশন আক্তার, দুলাভাই মোশারফ হোসেন খান, বাসার কেয়ারটেকার মিরাজুল ইসলাম ও সিকিউরিটি গার্ড মানিক সাক্ষ্য দেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে দশজনের সাক্ষ্য শেষ হয়েছে।

২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। ঘটনার তিন দিন পর তার ভাই হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ এ মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

আরাভ খান ছাড়া অপর আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা