× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমরা চাইলেই মামলার জট কমাতে পারি না’

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১১:৩১ এএম

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া। প্রবা ফটো

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া। প্রবা ফটো

আমরা চাইলেই আদালতের মামলার জট কমাতে পারি না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া। শুক্রবার (২ জুন) পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগারের (ন্যায়কুঞ্জ) ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

বিচারপতি মজিবুর রহমান মিয়া বলেন, ‘আমরা চাইলেই আদালতের মামলার জট কমাতে পারি না। তবে বিচারপ্রার্থীদের একটু শান্তি দিতে পারি। আদালত চত্বরে তাদের জন্য বিশ্রাম, মা ও শিশুদের নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে। বিচারকে ত্বরান্বিত করাই হলো এর উদ্দেশ্য।’

এ সময় তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বৃক্ষ রোপণ করেন। পরে আদালতের হলরুমে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরোনো দেওয়ানি-ফৌজদারি মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ এসএম এরশাদুল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মাহবুব আলমসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা