× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিল-স্বাক্ষর জালিয়াতি, জবি শিক্ষার্থী কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২৩:১০ পিএম

জালিয়াতির মামলায় মো. সজীব আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সংগৃহীত ফটো

জালিয়াতির মামলায় মো. সজীব আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সংগৃহীত ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, রেজিস্ট্রার ও বিভাগীয় চেয়ারম্যানের সাক্ষর ও সিল নকল করে জালিয়াতির মামলায় মো. সজীব আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সজীব ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রিমান্ড শেষে শনিবার (২৭ মে) বিকালে সজীবকে আদালতে হাজির করার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশ্রাফ আলী এসব তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তিনি জানান, রিমান্ড শেষে আসাসিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) হাসান মাতুব্বর। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী সজিব প্রতারণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষর জাল করে গত ২৩ মে উপাচার্য বরাবর বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে ইসলামিক স্টাডিজ থেকে অন্য সাধারণ বিষয়ে মাইগ্রেশনের জন্য একটি আবেদন বিশ্ববিদ্যালয় আইটি অফিসে জমা দেন। প্রক্টর ড. মোস্তফা কামাল বিষয়টি কোতোয়ালী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজিবকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে নকল সিল ও স্বাক্ষর সম্বলিত ২ পাতা ও অন্যান্য কাগজপত্র জব্দ করে। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা