× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাস্টমস কর্মকর্তা তাজুলের দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৯:৪৬ পিএম

কাস্টমস কর্মকর্তা তাজুলের দুর্নীতির অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. তাজুল ইসলামের বিরুদ্ধে শতকোটি টাকার অনিয়মের বিষয়ে দুদকে দেওয়া আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনটি নিষ্পত্তি করে আগামী ৬০ দিনের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে এ আবেদন নিষ্পত্তি না করতে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. তাজুল ইসলামকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে গণমাধ্যমকর্মী মনজুরুল বারী নয়নের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. অজিউল্যাহ। তিনি প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তাজুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত প্রায় শতকোটি টাকার সম্পত্তির বিষয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশ হয়।

এরপর ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকি দেন তাজুল। এর প্রতিবাদে ও তার দুর্নীতির তদন্ত করতে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা