× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়েন্স ল্যাবে সংঘর্ষ : বিএনপির ১২ নেতাকর্মী রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ২১:০৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৩ ২১:১৭ পিএম

ধানমন্ডি পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের সময় বিআরটিসির বাসটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। সংগৃহীত ফটো

ধানমন্ডি পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের সময় বিআরটিসির বাসটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। সংগৃহীত ফটো

বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, সংঘর্ষ ও নাশকতার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় দলটির ১২ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ মে) আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শাহিদী হাসান।

আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। 

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেনবিএনপি নেতা শাহাদাত হোসেন সৈকত, মো. সাইফুল ইসলাম, রিপন হোসেন, মো. রুহুল, মো. আব্দুস সালাম, মো. সুজন, মো. নজরুল ইসলাম, শফিকুর রহমান, রুবেল হোসেন, সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম ও শাহ আলম।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুর ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।  

একই মামলায় বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেনশেখ রবিউল আলম রবি, মো. জুয়েল, মজিবুর রহমান সানজু, মো. রুবেল হোসেন, মো. জিয়াউল ইসলাম, মো. জুয়েল, আমিন, ইব্রাহিম খলিল পারভেজ, সোহেল রানা, শিকদার হোসেন, মো. সিদ্দিক, মোহাম্মদ রাসেল, রুবেল, মোহাম্মদ শাহিন ও তারেকুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার বিএনপির একটি পূর্বনির্ধারিত পদযাত্রা ছিল। বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পদযাত্রার শেষের সারি থেকে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তারা ইটপাটকেল মারে। ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে লাঠিপেটা করে। এর মধ্যেই তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে বাসের গ্লাসও ভেঙেছে। এই সংঘর্ষে ১২-১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা