× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু ধর্ষণচেষ্টা : কবিরাজের ৫ বছর কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৯:৫২ পিএম

সাজাপ্রাপ্ত কবিরাজ আনোয়ার বেপারী। প্রবা ফটো

সাজাপ্রাপ্ত কবিরাজ আনোয়ার বেপারী। প্রবা ফটো

মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় আনোয়ার ব্যাপারী নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তবে আসামিপক্ষের আইনজীবী আবুল বাশার শুভ আদালতের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানান।

রবিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আনোয়ার বেপারী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রাজেশ্বরপুর গ্রামের বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নুরুল হুদা রুবেল রায়ে বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে তিনি জানান, কবিরাজী চিকিৎসার জন্য ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি সকালে হরিরামপুরে রাজেশ্বরপুর গ্রামে শিশুটিকে তার নানার বাড়িতে নিয়ে আসেন শিশুর মা। দুপুরে কবিরাজ আনোয়ার বেপারীর বাড়িতে চিকিৎসার জন্য যায় শিশু ও তার মা। চিকিৎসার কথা বলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন কথিত কবিরাজ আনোয়ার। এ সময় শিশুর চিৎকারে শুনে শিশুটির মা গিয়ে রক্ষা করেন।

পরে স্থানীয়রা বিচারের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলে সময় নেয়। কিন্তু শিশুটির মা সঠিক বিচার না পেয়ে ঘটনার এক সপ্তাহ পর ১৫ ফেব্রুয়ারি কবিরাজ আনোয়ার বেপারীসহ সাতজনকে আসামি করে হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের চেষ্টায় মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আনোয়ার বেপারীকে অভিযুক্ত করে এবং বাকি ছয়জনকে মামলা থেকে অব্যহতি দিয়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আনোয়ার বেপারী দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা