× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেসটিনির রফিকুলের ২০০ কোটি টাকার জরিমানা স্থগিত

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৯:১৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় ১২ বছরের সাজার বিরুদ্ধে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আবেদন গ্রহণ করেন।

একই সঙ্গে বিচারিক আদালতের দেয়া ২০০ কোটি টাকার অর্থদণ্ডও স্থগিত করেছে আদালত। পাশাপাশি মামলার যাবতীয় নথি তলব করা হয়েছে।

সোমবার দুপুরে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ১২ বছরের দণ্ড থেকে খালাস চেয়েছেন রফিকুল।

সে সময় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও এ মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এরপর হাইকোর্টে ওই রায় নিয়ে হারুন-অর-রশিদ তার দণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা