× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলেদের ভিজিএফ চাল মজুত, আদালতের নির্দেশে পেল এতিম-দুস্থরা

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ২২:৫৩ পিএম

 আদালত চত্ত্বরে এ চাল বিতরণ করেন বিচারকরা। প্রবা ফটো

আদালত চত্ত্বরে এ চাল বিতরণ করেন বিচারকরা। প্রবা ফটো

বরগুনার বেতাগীতে জেলেদের মধ্যে বিতরণের ১০০ বস্তা ভিজিএফের চাল স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে একটি বাড়িতে অবৈধ ভাবে মজুত করা হয়। পরে সে চাল উদ্ধার করে মামলা করেছেন উপজেলা মৎস বিভাগের এক কর্মকর্তা। অবশেষে আদালতের আদেশে ওই চাল গরীব, দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকালে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে এ চাল বিতরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার, মো. নাহিদ হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান। জব্দকৃত ১০০ বস্তা চাল থেকে আট কেজি করে ৩৬২ জনকে ২ হাজার ৮৯৬ কেজি চাল বিতরণ করা হয়। 

আদালতের পরিদর্শক বশিরুল আলম চাল বিতরণের বিষয়টি নিশ্চিত করেন।  

মামলা থেকে জানা গেছে, বেতাগীতে জেলেদের মধ্যে বিতরণ করতে দেওয়া ১০০ বস্তা ভিজিএফের চাল স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে উপজেলার সদর ইউনিয়নের কবির হাওলাদারের বাড়িতে অবৈধ মজুত রাখা হয়। বিষয়টি জানতে পেরে গত ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস কর্মকর্তা এবং মামলার বাদী ঘটনাস্থল থেকে দুই লাখ টাকা মূল্যের ওই চাল উদ্ধার করে বেতাগী উপজেলা পরিষদে সংরক্ষণ করেন। পরে গত ৪ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে বেতাগী থানায় একটি মামলা করেন বেতাগী মৎস অফিসের মাঠ সহায়ক সঞ্জয় চন্দ্র দেবনাথ।

পরে বেতাগী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক মামলাটি আমলে নিয়ে পর্যালোচনা করেন। তার ভিত্তিতে ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মালখানা একটি আদেশ জারি করেন।

আদেশে ১০ কেজি চাল নমুনা রেখে বাকি পচনশীল আলামত চাল বিধি মোতাবেক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়। পাশাপাশি এতিমখানা, গরীব, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করতে বলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা