× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ হাজার টাকার তথ্য গায়েব, বিদ্যানন্দ চেয়ারম্যানকে লিগ্যাল নোটিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১১:৩৪ এএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১১:৪৭ এএম

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ। ছবি : সংগৃহীত

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ। ছবি : সংগৃহীত

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সামাজিক কাজে অংশগ্রহণের জন্য ৪০ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু অডিট রিপোর্টে ওই টাকার কোনো তথ্য না পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিশোর কুমারকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুরের বাসিন্দা সাবিহা রহমান নিতু তার আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামানের মাধ্যমে এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয়েছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য অলাভজনক প্রতিষ্ঠান। তারা অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও দাতব্যমূলক কাজ করে আসছে। সংগঠনটি তাদের বিভিন্ন কাজের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ফলে সাধারণ মানুষ প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে অর্থ দিয়ে থাকে।

সাবিহা রহমান নিতু সংগঠনের সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ফাউন্ডেশনের অ্যাকাউন্টে দুই দফায় ৪০ হাজার ৫০০ টাকা দেন।

নোটিসে বলা হয়, কিছুদিন ধরে বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। সেখানে বিভিন্ন অনিয়ম ও টাকার সঠিক ব্যবহার না করার অভিযোগ এসেছে। কিন্তু এসব বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

লিগ্যাল নোটিসে কিশোর কুমারের উদ্দেশে বলা হয়, অডিট রিপোর্টে আপনার প্রতিষ্ঠান সব ব্যয়ের খাত স্পষ্টভাবে উল্লেখ রাখে। কিন্তু রিপোর্ট চেক করেও আমার মক্কেল তার পাঠানো অর্থের কোনো তথ্য পাননি। তার অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সেটা বারবার জানতে চাওয়া সত্ত্বেও কোনো সদুত্তর দেওয়া হয়নি। এ নোটিস পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ৪০ হাজার ৫০০ টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে তার সঠিক ব্যাখ্যা দেবেন। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা