× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের পাঁচ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ মে ২০২৩ ২২:২৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ওয়ান ব্যাংকের দায়ের করা ঋণ খেলাপির মামলায় শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের পাঁচ মালিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মে) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। একই আদেশে আদালত আসামিদের আগামী ৩১ মে পাসপোর্টসহ অদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ৫ ব্যবসায়ী হলেন- শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন, পরিচালক মো. জানে আলম, মোহাম্মদ হোসাইন ও মো. মাহবুব আলম।

আদালত সূত্রে জানা যায়, ২৩৪ কোটি ৫৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে গত ১৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অর্থঋণ মামলা করে ওয়ান ব্যাংক। ওই মামলায় আসামিরা ঋণ পরিশোধ না করে দেশত্যাগ করতে পারেন জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। 

বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারক আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। পাশাপাশি আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা