× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন বিভাগের পাহারাদারকে হত্যায় ৩৪ বছর পর মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৬:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারে পেকুয়ার টৈটং বন বিভাগের পাহারাদার মিয়া জান হত্যা মামলায় ৩৪ বছর পর একজনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। 

সে সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে দণ্ড দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

সোমবার (১৫ মে) সকালে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহী এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডের আসামির নাম এনামুল হক। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।   

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মো. ইউনুছ, মো. নুরু ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন। রায় ঘোষণার সময় তাদের আদালতে উপস্থিত করা হয়। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি সুলতানুল আলম আদালতের এ রায় নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বন বিভাগের পাহারাদার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আমরা তিনজনকে যাবজ্জীবন সাজার মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আপিল করব।’ 

মামলা থেকে জানা গেছে, ১৯৮৯ সালের ১৯ জুলাই তৎকালীন চকরিয়া থানার টৈটং উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের ফাতেমা আক্তারের বাড়িতে রাখা বনের কাঠ উদ্ধারে যান মিয়া জান। সে সময় আসামিরা তার ওপর হামলা চালিয়ে হত্যা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা