× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাঙ হত্যায় প্রথমবারের মতো শাস্তি পেলেন দুই যুবক

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ১৭:২১ পিএম

ব্যাঙ হত্যায় প্রথমবারের মতো শাস্তি পেলেন দুই যুবক

সাতক্ষীরার তালায় খাওয়ার জন্য বিল থেকে অর্ধ শতাধিক কোলা ব্যাঙ ধরায় প্রথমবারের মতো শাস্তি পেয়েছেন দুই যুবক। উপজেলার আটারই গ্রামের দণ্ডপ্রাপ্ত দুই যুবক আশুতোষ দাশ ও সরজিৎ দা’কে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার রোববার (৩ জুলাই) বিকেলে তাদের এই শাস্তি দেন।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশে ব্যাঙ হত্যার কারণে প্রথমবার দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো।

তালার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান জানান, রোববার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় শত শত ব্যাঙ ঢেঙ্গা বিলে ডিম পাড়ার জন্য জড়ো হয়। উপজেলার আটারই গ্রামের আশুতোষ ও সরজিৎ বিল থেকে ব্যাঙ ধরা শুরু করেন। স্থানীয় কৃষকরা তাদের বাধা দিলে তারা দুজন গালিগালাজ করেন। এরপর ওয়াইল্ড লাইফ মিশনের সদস্যরা তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তফশিল অনুযায়ী ব্যাঙ সংরক্ষিত প্রাণী। ব্যাঙ ধরা, মারা ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। বর্ষা মৌসুম কোলা ব্যাঙের প্রজননের সময় হওয়ায় কিছু মানুষ ব্যাঙের পায়ের মাংস খাওয়ার জন্য খাল-বিল থেকে ধরে আনে। বিষয়টি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা