× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের জামিন স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৮ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদের জামিন স্থগিত

পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় করা মামলায় আসামি বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতের এ আদেশ দেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে গত ১৪ সেপ্টেম্বর জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২৭ জুন পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে নেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের আদালত। শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার দিন ২৬ জুন ৩৪ সেকেন্ডের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছিলেন। ভিডিওধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’ বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকালে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে।

প্রবা/এইচকে/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা