× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকশিশ দেওয়া-নেওয়া করলেই ব্যবস্থা : হাইকোর্টে বিজ্ঞপ্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৮:০৩ পিএম

হাইকোর্ট। সংগৃহীত ফটো

হাইকোর্ট। সংগৃহীত ফটো

মামলাসংক্রান্ত বিষয়ে আদালত কর্মকর্তাদের সঙ্গে বকশিশ দেওয়া-নেওয়া করলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বুধবার (১০ মে) বিচারক শেখ হাসান আরিফ ও বিচারক বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষের বাইরে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় অত্র কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারকের ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারকের ড্রাইভার ও গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপ্‌স নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়িসেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।

অত্র কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী, আইনজীবীর সহকারী এবং অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা