প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০ পিএম
সিনিয়র অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। ছবি : সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন দেশের বাইরে থাকায় এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরকে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তাকে এ দায়িত্ব দেওয়া হয়। আগামী ৮ অক্টোবর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন নিজ খরচে ১৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ইংল্যান্ড ভ্রমণে থাকবেন। এ সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা তিনজনের মধ্যে এস এম মুনীর সিনিয়র।
প্রবা/আরএম/ এসআর