× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বিবাহবিচ্ছেদ আরও সহজ হচ্ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৫:২২ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৫:৫৩ পিএম

ভারতের সুপ্রিম কোর্টের দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টের দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতে এত দিন বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলে আবেদনকারীকে ৬ মাস অপেক্ষা করতে হতো। এখন ‘বাধ্যতামূলক’ সেই সময়সীমা কমানোর ইঙ্গিত দিলেন দেশটির সর্বোচ্চ আদালত। 

সোমবার (১ মে) দেশটির শীর্ষ আদালত জানান, বিশেষ একটি পরিস্থিতিতে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বিবাহবিচ্ছেদে দ্রুত সম্পন্ন করা যাবে।

আনন্দবাজার পত্রিকা জানায়, বিশেষ পরিস্থিতিটির ব্যাখ্যায় সোমবার ভারতের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিসান কউল, সঞ্জীব খন্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জেকে মাহেশ্বরীর পাঁচ সদস্যের বেঞ্চ ওই ঐতিহাসিক রুল দেন। 

রুলে বলা হয়, ভেঙে যাওয়া বৈবাহিক সম্পর্ক যদি আর কোনো ভাবেই মেরামত করা সম্ভব না হয়, তবেই এই বিশেষ অধিকার প্রয়োগ করবেন আদালত। আদালত এই বিশেষ অবস্থাকে এক কথায় বলছে, ‘পুনরুদ্ধারের অসাধ্য বৈবাহিক সম্পর্ক’। 

বিবাহবিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব কে নেবেন, সম্পত্তির ভাগ কে পাবেন, এ সব কিছু খতিয়ে দেখে আদালতই ঠিক করবে বিবাহবিচ্ছেদের আর্জিটির দ্রুত মীমাংসা হওয়া প্রয়োজন কি না।

এত কালঅবধি হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুসারে কোনো ব্যক্তি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলে তা মঞ্জুর হতে ৬ মাস সময় লাগত। পারস্পরিক সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদ চাওয়া হলেও বাধ্যতামূলক ভাবে ওই সময়সীমা মেনে চলতে হতো। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা