× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় বড় মনির ও তার স্ত্রীর জামিন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:১৪ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাদের আগামী ‍দুই সপ্তাহের মধ্যে টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার বিচারক এম ইনায়েতুর রহিম রবিবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন। সুপ্রিম কোর্টে গোলাম কিবরিয়ার আইনজীবী গোলাম সরোয়ার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বড় মনির ও তার স্ত্রী ধর্ষণ মামলায় হাইকোর্ট থে‌কে চার সপ্তাহের আগাম জামিন পেয়ে‌ছিলেন। গত ১৮ এপ্রিল বিচারক ইকবাল কবির ও বিচারক একেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

১৬ এপ্রিল বড় মনির ও তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। তখন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরোয়ার জানান, হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক বড় মনিরের চার সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। চার সপ্তাহ পর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ ক‌র‌বেন। 

উল্লেখ্য, ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। মামলায় বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মেয়েটি অন্তঃসত্ত্বা বলে প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড। মামলা হওয়ার পরদিন ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা