× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেম্বার জজের বিচারিক কার্যক্রম চলবে সপ্তাহে তিন দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৭:১০ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৭:২৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিচারপতি এম ইনায়েতুর রহিম আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। সপ্তাহের তিন দিন যথাক্রমে রবি, সোম ও বুধবার দুপুর আড়াইটা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম চলবে।

‘আপিল বিভাগের দৈনিক চেম্বার জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রবি, সোম ও বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার আদালতে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা