× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি শিক্ষকদের বাড়তি সুবিধা কেন নয় : হাইকোর্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৭ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০২ পিএম

হাইকোর্ট। ফাইল ফটো

হাইকোর্ট। ফাইল ফটো

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

রুলের অনুলিপি বুধবার (১৪ সেপ্টেম্বর) হাতে পেয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

এর আগে গত ৩১ আগস্ট রুল জারি করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন থেকে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা, ১৯৯৯’ ও ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা, ২০০৫’-এর জন্য বেতন থেকে ৬ শতাংশ কর্তন করা হতো। কর্তনকৃত অর্থ থেকে অবসরের পর এককালীন আর্থিক সুবিধা প্রদান করা হতো।

“তবে ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় এসআরও নম্বর ৮৪ এবং এসআরও নম্বর ৮৯ জারি করে এর মাধ্যমে ওই কর্তকৃত ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ বৃদ্ধি করে, যা ২০১৯ সালের এপ্রিল মাস থেকে কার্যকর হয়। কিন্তু অতিরিক্ত ৪ শতাংশ বর্ধিত কর্তনের জন্য কোনো সুবিধা অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ কারণে রিটটি করা হয়েছিল “


প্রবা/রাই/টিকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা