× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইকোর্ট বিভাগে দুই সহকারী রেজিস্ট্রার নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৫:০৮ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের সিনিয়র সহকারী জজ মেফতাহুল জান্নাত ও মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দারকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইনমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। 

বুধবার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। 

সার্কুলারে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির অভিব্যক্তি অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতি মহোদয়ের অধীন ন্যস্ত করা হল। বিচারকদের বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা