× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্দিকবাজারে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৪:০৮ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:৪৭ পিএম

সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর উদ্ধারকাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফাইল ছবি

সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর উদ্ধারকাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফাইল ছবি

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক সামাদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৭ মার্চ বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাত তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণে ভবনটির তিন তলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল।

বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও। এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগ এনে মামলা করে পুলিশ।

মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। মামলার পর ভবনের দুই মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিরা হলেন দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা