× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২২:১৪ পিএম

সাংবাদিক শামসুজ্জামান শামস। ছবি : সংগৃহীত

সাংবাদিক শামসুজ্জামান শামস। ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। রবিবার (৯ এপ্রিল) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ শেখ সাদী তার জামিন তাকে জামিন দেন।

বিবাদীর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৯ মার্চ সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বিবরণীতে কিবরিয়া নিজেকে রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা বলে উল্লেখ করেছেন। তার স্থানীয় ঠিকানা নাটোরের সদর উপজেলায়।

এর আগে গত ৩ এপ্রিল রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

গত স্বাধীনতা দিবসে প্রথম আলোয় শামসুজ্জামানের একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই প্রতিবেদনের পর তার বিরুদ্ধে এসব মামলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা