× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:১৯ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১২:৩১ পিএম

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা। ফাইল ফটো

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা। ফাইল ফটো

সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে করে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৯ এপ্রিল) সোহেল রানার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে সকালে তাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ এপ্রিল সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে সে সময় জানিয়েছিলেন আইনজীবীরা।

ওইদিন তার জামিনের বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে পড়ে। এতে এক হাজার ১৩৬ জন প্রাণ হারান। পঙ্গুত্ব বরণ করেন হাজারেরও বেশি শ্রমিক। মর্মান্তিক ওই ঘটনায় সাভার থানায় ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যা মামলা হয়। একই বছরের ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবনমালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা