× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির মামলায় কারাগারে কাউন্সিলর শিপলু

রংপুর অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৫:৩৮ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৫:৪৬ পিএম

রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু।

রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু।

চাঁদাবাজির মামলায় রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর মুখ্য হাকিম বিচারিক আদালতের বিচারক আহসানুল হক রানা এ আদেশ দেন।

কাউন্সিলর শিপলুর আইনজীবী মাহমুদুল হাসান সেলিম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চার মামলায় পরোয়ানা থাকায় শিপলুকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একটি মামলায় আগে থেকেই তিনি জামিনে ছিলেন তিনি। এই তথ্য হয়তো পুলিশের কাছে ছিল না। বাকি তিন মামলার দুটিতে তাকে জামিন দিয়েছেন আদালত। অপর একটি চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এই মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’

আদালত সূত্রে জানা যায়, শিপলুকে কারাগারে পাঠানো চাঁদাবাজির মামলাটি করেন লালমনিরহাটের পাটগ্রামের রেজাউল আহমেদ রাজু নামে এক ব্যক্তি।

কাউন্সিলর শিপলু বর্তমানে রংপুরের তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাকে শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শিপলুকে গ্রেপ্তারের জন্য বিকাল ৫টা থেকে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ কাউন্সিলরের বাড়ির সামনে এসে জড়ো হন। তাকে গ্রেপ্তারের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন তারা। অবস্থা বেগতিক হতে থাকলে কোতয়ালী থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য ও জলকামান পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা