× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় আমেরিকা প্রবাসীকে হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৪০ পিএম

জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। প্রবা ফটো

জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। প্রবা ফটো

কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলকে হত্যার অভিযোগে পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- হত্যার মূল পরিকল্পনাকারী নিহতের ছোট ভাইয়ের স্ত্রী লিপি আক্তার কাজল, কামাল হোসেন, তাজুল ইসলাম প্রকাশ সজিব, রহমত উল্লাহ প্রকাশ রনি ও মো. রুবেল।

দণ্ডপ্রাপ্তরা নোয়াখালী জেলার সোনাইমুড়ির উলুপাড়া গ্রামের বাসিন্দা। রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামির উপস্থিতিতে এ ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার নথির বরাতে তিনি জানান, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকা ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম। 

এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিদের মধ্যে লিপি ও রুবেল ছাড়া বাকি তিন জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা