× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোস্তফা গ্রুপের করপোরেট ভবন ক্রোকের আদেশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২২:২২ পিএম

মোস্তফা গ্রুপের করপোরেট ভবন ক্রোকের আদেশ

খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ মোস্তফা গ্রুপের করপোরেট ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। কমার্স ব্যাংকের দায়ের করা একটি মামলায় বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ মোস্তফা গ্রুপের করপোরেট ভবন ক্রোক করার জন্য আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

আট তলা বিশিষ্ট মোস্তফা গ্রুপের করপোরেট ভবনটি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের তথ্যমতে, ৩৫ কোটি টাকা পাওনার বিপরীতে মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠান মোস্তফা করপোরেশনের বিরুদ্ধে ২০১৯ সালে অর্থঋণ মামলা দায়ের করে কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখা। মামলার বিবাদীরা হলেন- মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, পরিচালক কফিল উদ্দিন, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, শফিক উদ্দিন ও জসিম উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা