× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর আদায়ে স্বচ্ছতা চান চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২০:৩৮ পিএম

স্বচ্ছতার মাধ্যমে কর আদায় বাড়াতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বচ্ছতার মাধ্যমে কর আদায় বাড়াতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বচ্ছতার মাধ্যমে কর আদায় বাড়াতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার (৫ এপ্রিল) মহানগরীর নিউ মার্কেট চার নং ট্যাক্স সার্কেল কার্যালয়ে ঝটিকা পরিদর্শনে গিয়ে নিজের এমন আগ্রহের কথা জানিয়েছেন তিনি। 

রেজাউল করিম চৌধুরী বলেন, ’জনভোগান্তি হ্রাসে আমার কৌশল হলো হোল্ডিং নম্বরের সংখ্যা বাড়ানো। আর কারও নামে অতিরিক্ত ট্যাক্স বসানো হলে তা আপিল বোর্ডের মাধ্যমে কমিয়ে আনা। তবে যারা বহুতল বাড়ি করেও গৃহকর দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি বলেন, ’সিটি করপোরেশনকে আয় করে ব্যয় করতে হয়। তাই উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে কর আদায় বাড়াতে হবে। তদারকির অভাবে অনেকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছে বলেও উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, ’কর্মকর্তাদের অবহেলায় এই চর্চা ব্যাপকভাবে দেখা যাচ্ছে।’ 

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গাজী মো. শফিউল আজিম, কর কর্মকর্তা নুরুল আলম, উপ-কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী, সাইফুল আলম, তুষার দাশ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা