× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযোজক রহমতের বিরুদ্ধে এবার শাকিবের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৫:০৮ পিএম

প্রযোজক রহমতের বিরুদ্ধে এবার শাকিবের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার একই আদালতে শাকিব খান মামলা করতে এলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে সোমবার আসতে বলেন।

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা শাকিব খানের

এদিকে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে সেদিনই রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন শাকিব খান। মামলার অভিযোগে শাকিব উল্লেখ করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে অজ্ঞান হয়ে যান। এ ছাড়া আসামি রহমত উল্লাহ তাকে ভয়ভীতি দেখিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন।

অন্যদিকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে মঙ্গলবার (২১ মার্চ) শাকিব খানকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। তার পক্ষে এ নোটিস পাঠান আইনজীবী তবারক হোসেন ভুঁইয়া। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে শাকিব খানকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

সেই প্রযোজকের নামে ১ লাখ ডলার চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলা করলেন শাকিব

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস, নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন শাকিব খানের বিরুদ্ধে।

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে ১৮ মার্চ রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেওয়া হয়নি। পরদিন সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা