× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল দুই শর্তে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ০১:০৪ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংগৃহীত ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংগৃহীত ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে। এবার বেড়েছে ছয় মাস। আগের মতো এবারও তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশ না যাওয়ার এই দুই শর্তে মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। শনিবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই খবর নিশ্চিত করেছে।

গত ৬ মার্চ খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। ২৫ মার্চ তার মুক্তির মেয়াদ শেষ হয়। তার দুই দিন আগে ২৩ মার্চ সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন। সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে মুক্তি দেয় ২০২০ সালের ২৫ মার্চ। তখন দেশে করোনা মহামারি চলছিল। এরপর থেকে তিনি গুলশানের বাড়িতে রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদপিণ্ডের জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। প্রয়োজনের সময় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন। গত বছর ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি স্টেন্ট বসানো হয়। গত বছর তাকে ছয়বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা