× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিমকোর্ট বার নির্বাচন

পুলিশি হামলার বৈধতা প্রশ্নে রিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৫:৪৪ পিএম

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বুধবার আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। ফাইল ছবি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে বুধবার আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। ফাইল ছবি

সুপ্রিমকোর্ট বার নির্বাচনে পুলিশের হামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিএনপির প্যানেলের প্রার্থীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনার, ডিবিপ্রধান ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের জেরে উত্তপ্ত ছিল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ।

নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা ভোট দিলেও বিএনপিপন্থি আইনজীবীরা ভোটদান থেকে বিরত থাকেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানান।

নির্বাচন উপকমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বলেন, দুই দিনব্যাপী নির্বাচনে ৮ হাজার ৬২০ ভোটারের মধ্যে ৪ হাজার ১৩৭ জন ভোট দিয়েছেন। নির্বাচনের প্রথম দিন ২ হাজার ২১৭ এবং শেষদিন ১ হাজার ৯২০ জন ভোট দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা