× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২০:১৬ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২০:৫২ পিএম

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সংগৃহীত ফটো

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সংগৃহীত ফটো

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ হাবিবউল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত চাঁন মিয়া সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্বভরাটি গ্রামের মৃত আমির আলির ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, চাঁন মিয়া মৃত জোসনা বেগমের দ্বিতীয় স্বামী। বিয়ের পর থেকেই চাঁন মিয়া যৌতুকের জন্য জোসনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার বৌলাই পূর্বভরাটি এলাকায় জোসনা বেগমের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় পথে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন চাঁন মিয়া।

ঘটনার পরদিন ২৪ ফেব্রুয়া‌রি জোসনা বেগমের ভাই মো. আলাল বাদী হয়ে কি‌শোরগঞ্জ সদর থানায় এক‌টি হত্যা মামলা করেন। একই বছ‌রের ৩০ ন‌ভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কি‌শোরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান আদাল‌তে অভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শে‌ষে এ রায় ঘোষণা ক‌রেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা