× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সিলেট অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:০৭ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ২২:১৯ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইউনুস আলী নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম কয়েছ আহমদ। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের কুতুব আলীর ছেলে। কয়েছ সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হরিপুর গ্রামের ফয়জুর করিমের ছেলে রাসেল আহমদ, একই গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল আহমদ ও শ্যামপুর গ্রামের মাহমুদ আলী হুরু মিয়ার ছেলে বিলাল আহমদ বেলাল।

আদালতের বেঞ্চ সহকারী জয়নাল আবেদীন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

রায়ে বলা হয়, মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে আসামি কয়েছ আহমদের গলায় রশি লাগিয়ে তার মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েছ আহমদ রায়ের বিরুদ্ধে সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন।

২০১৫ সালের ২৯ ডিসেম্বর ইউনুস আলী হরিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরদিন হরিপুর গ্রামের জুয়েল আহমদ, লামাশামপুর গ্রামের রাসেল আহমদ, বেলাল আহমদ, কয়েছ আহমদ নামের চারজনকে আটক করে পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের দুদিন পর পাহাড়ের চূড়ায় গর্ত থেকে ইউনুস আলীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তের পর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমদ আদালতে ২১ জনের সাক্ষ্য নিয়ে অভিযোগপত্র দাখিল করেন। পরে তদন্তের জন্য মামলাটি পিবিআইতে যায়। ৩১ জনের সাক্ষ্য নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক বিনীত কান্ত নাথ। ২০১৯ সালে মামলাটি আদালতে বিচারের জন্য স্থানান্তর হলে দায়রা ৫১৭/’১৯ মূলে রেকর্ড করা হয়। দীর্ঘ শুনানি ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা