× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিকারুননিসায় ৫৯ শিক্ষার্থীর ভর্তির আদেশ আপিলে বহাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৯:১০ পিএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সংগৃহীত ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সংগৃহীত ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ৫৯ শিক্ষার্থীকে প্রথম শ্রেণিতে ভর্তি করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। কলেজ কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে সোমবার (৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ওই শিক্ষার্থীদের ভর্তিতে আর কোনো বাধা নেই। 

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট জেসমিন সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

এর আগে ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ৪১ শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাদের সহোদররা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। শিশুদের অভিভাবকদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩১ জানুয়ারি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

এরপর একই ধরনের আবেদনে আরও ১৬ জনকে এবং অপর একটি আবেদনে ২ জনকে ভর্তি নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ ৫৯ জনের ভর্তির আদেশ স্থগিত চেয়ে আপিল করে। যার শুনানি হয় সোমবার।

গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালায় সংশোধনী আনা হয়। সংশোধনীর ১৪ বিধি অনুসারে, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী সহোদর বা জমজ ভাই-বোনের ভর্তির জন্য আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি করাতে পারবে। তবে আবেদন সংখ্যা বেশি হলে ভর্তি কমিটি কর্তৃক লটারির মাধ্যমে ওই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা যেতে পারে।

এ অবস্থায় ভর্তির জন্য আবেদন করে বিফল হয়ে ৪১ শিক্ষার্থীর অভিভাবক ওই রিট করেন। শুনানিতে হাইকোর্ট নীতিমালার ১৪ বিধি ৪১ শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করেন। আর নীতিমালার ১৪ বিধি কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা