× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলায় সাইকেলের টিউব পেঁচিয়ে গৃহবধূ হত্যা, ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৮:৩১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৯:০৪ পিএম

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে রুনা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে রুনা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো

কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জেরে রুনা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১ মার্চ) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দী গ্রামের আব্দুস সামাদ, একই গ্রামের মতিয়ার রহমান এবং একই উপজেলার মাঝিহাট গ্রামের ছালিম সর্দার।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন অভিযুক্ত সালাউদ্দিন মন্ডল, চায়েন মালিথা ও মোমিন মিস্ত্রিকে খালাস দিয়েছেন আদালত।

বিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাঝিহাট গ্রামের আব্দুর খালেক মালিথার স্ত্রী রুনা খাতুন ২০১৫ সালের ৯ আগস্ট রাতে বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন সকালে গ্রামের কবরস্থান সংলগ্ন একটি আবাদি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্বশত্রুতার জেরে গলায় সাইকেলের টিউব পেঁচিয়ে রুনাকে শ্বাসরোধে হত্যা করা হয় রুনাকে। এ ঘটনার জেরে মিরপুর থানায় হত্যা মামলা করেন নিহতের স্বামী আব্দুর খালেক। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব শিকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা